ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাম কমল এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 393

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে চলতি মাসের শুরুতে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছিল। জানুয়ারিতেও ৫৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩০৬ টাকা। অর্থাৎ টানা মূল্যবৃদ্ধির পর এবার সামান্য কমানো হলো দাম।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ঘোষণার আগে প্রতি লিটার অটোগ্যাসের দাম বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল, যা জানুয়ারিতে ছিল ৫৯ টাকা ৮০ পয়সা।

নতুন ঘোষণায় ১২ কেজি ছাড়াও অন্যান্য সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে—১২.৫ কেজি ১,৪১৩ টাকা, ১৫ কেজি ১,৬৯৬ টাকা, ১৬ কেজি ১,৮০৯ টাকা, ১৮ কেজি ২,০৩৫ টাকা, ২০ কেজি ২,২৬০ টাকা, ২২ কেজি ২,৪৮৭ টাকা, ২৫ কেজি ২,৮২৬ টাকা, ৩০ কেজি ৩,৩৯১ টাকা, ৩৩ কেজি ৩,৭৩১ টাকা, ৩৫ কেজি ৩,৯৫৬ টাকা এবং ৪৫ কেজি ৫,০৮৭ টাকা।

টানা কয়েক দফা বাড়ার পর সামান্য এই মূল্যহ্রাস ভোক্তাদের জন্য কতটা স্বস্তি বয়ে আনবে—সেটিই এখন দেখার বিষয়।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাম কমল এলপি গ্যাসের

সর্বশেষ আপডেট ০৫:০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬