ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দাদির কুলখানির আয়োজন, ঘরে মিলল নাতির ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
  • সর্বশেষ আপডেট ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 163

দাদির কুলখানির আয়োজন, ঘরে মিলল নাতির ঝুলন্ত মরদেহ

খাগড়াছড়ির মানিকছড়িতে সালাউদ্দিন আরিফ (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক সন্তানের বাবা। তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার আরিফের দাদির কুলখানির আয়োজন ছিল। এ কারণে সকাল থেকেই পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে সবার অগোচরে আরিফ তার বাবার ঘরে চলে যান। পরে স্বজনরা ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে আরিফ এমন পদক্ষেপ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরিফের বাবা মিছির আলী জানান, আরিফ স্ত্রীকে নিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলার জশপুর নতুন পাড়ায় বসবাস করতেন। তার মায়ের মৃত্যুর খবর পেয়ে দুই দিন আগে বাড়িতে আসেন তিনি। শুক্রবার মায়ের কুলখানির আয়োজনের মধ্যেই ছেলে এমন ঘটনা ঘটাবেন, তা তারা কল্পনাও করতে পারেননি।

মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাদির কুলখানির আয়োজন, ঘরে মিলল নাতির ঝুলন্ত মরদেহ

সর্বশেষ আপডেট ০৬:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬