ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষ যুবসমাজ গড়ার বিকল্প নেই: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 12

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে আধুনিক জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি দেশের তরুণ-তরুণী, শিক্ষক, প্রশিক্ষক, উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়নের সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি দেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং উন্নয়ন অগ্রগতির অন্যতম প্রধান শক্তি। তাই আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ জনশক্তিতে পরিণত করা প্রয়োজন।

তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ব্লকচেইনসহ নতুন প্রযুক্তির কারণে বিশ্ব শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করা এখন সময়ের দাবি।

মো. সাহাবুদ্দিন বলেন, প্রযুক্তিনির্ভর জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী কর্মী, উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি জানান, যুবসমাজের দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সমন্বিত ও মানসম্মত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, দক্ষতা উন্নয়ন কার্যক্রমে কারিকুলাম প্রণয়ন, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নিবন্ধন, জাতীয় দক্ষতা সনদ প্রদান এবং মান তদারকি ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের বিস্তার ও আন্তর্জাতিক মানসম্পন্ন সনদায়নের মাধ্যমে দেশ ও বিদেশের শ্রমবাজারের জন্য যোগ্য মানবসম্পদ এবং উদ্যোক্তা তৈরি সম্ভব হবে।

একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং শিল্প-বাণিজ্য খাতের অংশীজনদের সমন্বিত উদ্যোগে দক্ষতাভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দক্ষ যুবসমাজ গড়ার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সর্বশেষ আপডেট ০৯:৪৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬