দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছে ইসির ৩ কর্মকর্তা
- সর্বশেষ আপডেট ০৬:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 101
দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তা যাচ্ছেন। নির্বাচন ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই সফর আয়োজন করা হয়েছে।
রোববার ইসির উপ-সচিব স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৯ মে থেকে ৫ জুন দক্ষিণ কোরিয়ায় একযোগে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণে অংশ নেবেন বাংলাদেশের প্রতিনিধিরা।
নির্বাচনে অংশ নিতে যাওয়া তিন কর্মকর্তা হলেন— মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ বশির আহমেদ এবং মুহাম্মদ আশ্রাফুল আলম। তারা আগামী ২৭ মে দেশ ছাড়বেন এবং ৭ জুন দেশে ফিরবেন।
জানা গেছে, সফরের পুরো ব্যয় বহন করবে দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশন। নির্বাচন পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগবে বলে মনে করছেন ইসি কর্মকর্তারা।






























