তিন মাসের জ্বালানি মজুদের প্রস্তুতি চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৯:৩৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 115
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশের সব ধরনের জ্বালানির তিন মাসের মজুদ নিশ্চিত করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে পূর্বের চুক্তি অনেকেরই ফোর্স মেজর ঘোষণা করেছে।
তাই নতুন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে। ইতিমধ্যে কিছু উৎসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং ডিজেলের ক্ষেত্রে আগামী তিন মাসের চাহিদা পূরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পেট্রোল ও অকটেনের জন্যও আনুমানিক তিন মাসের মজুদ রেডি।
তিনি বলেন, পেট্রোল পাম্পে লম্বা লাইন মূলত অকটেন ও ডিজেলের জন্য, যা মোট চাহিদার মাত্র ১২ শতাংশ। বাকি ৮৮ শতাংশ স্বাভাবিকভাবে সরবরাহ হচ্ছে। দেশের ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও সরবরাহ ব্যবস্থার সমন্বয় এবং জনদুর্ভোগ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, যুদ্ধের প্রভাব কিছু সময় থাকতে পারে। তাই তিন মাসের সংরক্ষণের পাশাপাশি স্টোরেজ সক্ষমতা বাড়ানো হচ্ছে। সরকারি এবং প্রয়োজনে বেসরকারি সংরক্ষণ সুবিধাও ব্যবহার করা হবে।
#জ্বালানি_সংরক্ষণ #তিন_মাসের_মজুদ #ডিজেল_পেট্রোল #সরবরাহ_ব্যবস্থা #বিদ্যুৎ_জ্বালানি































