ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমিন হত্যা মামলায় হোটেল কর্মচারী রাজু আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সর্বশেষ আপডেট ১২:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 8

তাজমিন হত্যা মামলায় হোটেল কর্মচারী রাজু আটক

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যা মামলায় রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। রাজু ওই এলাকার একটি হোটেলের কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় তাজমিন কক্সবাজারের কলাতলী এলাকার মেঘলা রিসোর্ট নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, সেখানে অবস্থান করতে রাজু তাকে সহায়তা করেছিলেন। পরদিন বুধবার বেলা ১১টার দিকে হোটেল ছাড়েন তাজমিন।

এরপর বুধবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে একটি বাস থেকে তাজমিনকে নামতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। পরে তিনি রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, অটোরিকশাচালক সুমন তাকে গন্তব্যে না নিয়ে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে পুলিশের অভিযোগ। পরদিন বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি ধানখেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরে চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা মোবাইল ফোনের কলতালিকা ও অন্যান্য ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ করে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাজমিন হত্যা মামলায় হোটেল কর্মচারী রাজু আটক

সর্বশেষ আপডেট ১২:০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬