ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমিন হত্যা: সিএনজিচালক সুমন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সর্বশেষ আপডেট ০৬:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 23

তাজমিন হত্যা: সিএনজিচালক সুমন গ্রেপ্তার

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৫) হত্যার ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামে তাঁর ভাইয়ের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে সুমন একাই জড়িত বলে ইঙ্গিত পেয়েছে পুলিশ। তবে হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তদন্ত চলছে। সুমনকে কুমিল্লায় এনে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ করছে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ বলেন, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। তাজমিনের গলায় গামছা পেঁচানো ছিল। শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, সুমনকে গ্রেপ্তারের আগে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর খালা শাশুড়ি, বোন ও বোনজামাইকে হেফাজতে নেওয়া হয়। তাঁদের সহায়তায় সুমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি কুমিল্লার পদুয়ার বাজার ও আশপাশের এলাকায় রাতে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি পরিত্যক্ত সিএনজিচালিত অটোরিকশা পড়ে ছিল।

স্থানীয়দের ভাষ্য, সকালে কাঁচিকাটা-হরিশ্চর পাকা সড়কের জগতপুর উত্তরপাড়া এলাকার মানুমুড়া সংলগ্ন স্থানে অটোরিকশাটি পড়ে থাকতে দেখে তাঁরা। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলি জমির আইলের পাশে কিশোরীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সিআইডি ও পিবিআইসহ পুলিশের বিভিন্ন দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, ঘটনার শুরু থেকেই পুলিশ তদন্ত করছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তাজমিন হত্যা: সিএনজিচালক সুমন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৬:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬