ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
- সর্বশেষ আপডেট ০৫:১৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 31
রাজধানীর বাড্ডায় বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পাওয়া একটি নোটে এক শিক্ষকের নাম উল্লেখ থাকায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।
রোববার দুপুরে ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, মিমো পরিবারের সঙ্গে বাড্ডায় থাকতেন।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই নোটে এক শিক্ষকের নাম উল্লেখ রয়েছে এবং কিছু আর্থিক লেনদেনের কথাও লেখা আছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিভাগের এক শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর সম্পৃক্ততা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, একই ঘটনায় নিহত ছাত্রীর এক ঘনিষ্ঠ শিক্ষার্থীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।































