ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আপিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 95

নাহিদ ইসলাম ও ড. এমএ কাইয়ুম। ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে খারিজ হওয়া রিটের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, রোববার চেম্বার বিচারপতির আদালতে আবেদনটি শুনানি হতে পারে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে নাহিদ ইসলামের দায়ের করা রিট হাইকোর্ট সরাসরি খারিজ করে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

রিটে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টরা রিটে বিবাদী ছিলেন।

শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা। কাইয়ুমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আক্তার হোসেন।

এর আগে, ঢাকা-১১ আসনে ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-১১ আসনে কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদের আপিল

সর্বশেষ আপডেট ০৫:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬