ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 180

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আগামী মঙ্গলবার থেকে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে কার্যক্রমটি শুরু হবে।

হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো, অবৈধভাবে পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।

এ জন্য মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরা ব্যবহার করা হবে। ক্যামেরায় কোনো যানবাহনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে গাড়িটির নিবন্ধিত মালিকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর মামলার বিস্তারিত তথ্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এসএমএসে মামলার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির মালিক নির্ধারিত নিয়ম অনুসরণ করে দেশে প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত হবে।

হাইওয়ে পুলিশের আশা, অটো ফাইন সিস্টেম চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বাড়বে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে অটো ফাইন

সর্বশেষ আপডেট ১১:২১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬