ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ১,৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 148

ঢাকার ১৪টি আসনের ১,৪০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, এসব কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হবে এবং স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

বুধবার ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি জানান, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় ইতিমধ্যেই ভোট ও গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং ৫২টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও নিষ্পত্তি করা হয়েছে।

কমিশনার জানান, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী থাকবেন। এছাড়া, ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ভোটকেন্দ্রের ৯০ শতাংশ সিসিটিভি আওতায় থাকবে, সঙ্গে বডিওর্ন ক্যামেরা সহ দুইজন আনসার সদস্য রিয়েল টাইম ফুটেজ আপলোড করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঢাকার ১,৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

সর্বশেষ আপডেট ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬