ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের ভিআইপি মর্যাদা ছয় মাসে নামাল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 23

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিআইপি) মর্যাদার সময়সীমা এক বছর থেকে কমিয়ে ছয় মাস করেছে সরকার। এতে তার বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সুরক্ষাও অর্ধেকে নেমে এসেছে।

অন্তর্বর্তী সরকারের সময় গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে জারি হওয়া ওই সিদ্ধান্তে বলা হয়, দায়িত্ব হস্তান্তরের পর থেকে এক বছরের জন্য তিনি এসএসএফ নিরাপত্তা পাবেন।

তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী এই সুবিধা দেওয়ার কথা উল্লেখ ছিল।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠনের মধ্য দিয়ে শেষ হয় প্রায় দেড় বছরের অন্তর্বর্তী শাসনকাল, যা নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

সরকারি সূত্র জানায়, ওই ঘোষণার প্রায় আড়াই মাস পর এসে ভিআইপি মর্যাদার মেয়াদ পুনর্মূল্যায়ন করা হয়। এরপর সিদ্ধান্ত হয়, এক বছরের পরিবর্তে ছয় মাসের জন্যই এই বিশেষ সুবিধা কার্যকর থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ড. ইউনূসের ভিআইপি মর্যাদা ছয় মাসে নামাল সরকার

সর্বশেষ আপডেট ০৫:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬