ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকাতির সময় গৃহবধূ হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 33

মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির সময় গৃহবধূ শাফিয়া বেগমকে হত্যা ও স্বর্ণালংকার লুটের ঘটনায় প্রধান আসামি মো. রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডাকাতির অভিযোগে পৃথক ধারায় আরও ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়ার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। তবে তিনি ঢাকার শাহজাদপুরের খিলবাড়ীরটেক এলাকায় বসবাস করতেন।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন শাফিয়া বেগম। এ সময় পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। পরে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা স্বর্ণের দুল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া রূপগঞ্জ থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আদালত সাক্ষ্য-প্রমাণ, মামলার নথি ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডসহ অন্যান্য সাজা ঘোষণা করেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডাকাতির সময় গৃহবধূ হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড

সর্বশেষ আপডেট ০৫:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬