ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 175

ফাইল ছবি: ডেনিশ সেনারা গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়ায় জার্মান, ফরাসি ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে গ্রিনল্যান্ডে আরও ডেনিশ সেনা মোতায়েন করা হয়েছে। দ্বীপটির পশ্চিমাঞ্চল, কানগারলুসুয়া, জার্মান, ফরাসি ও অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে চলমান সামরিক মহড়ায় অংশ নিচ্ছে নতুন সেনা দল।  ডেনিশ আর্মির প্রধান পিটার বয়েসেন সোমবার ৫৮ জন সেনাসহ অঞ্চলটিতে পৌঁছান। তারা আগে পাঠানো ৬০ সেনার সঙ্গে যোগ দেবেন।

ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে সেনাদের মোতায়েনকে মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড দখলের হুমকির প্রেক্ষিতে আন্তর্জাতিক উত্তেজনার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প অবশ্য সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপ দখলের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, এই ভূখণ্ডের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের জন্য “অত্যাবশ্যক।”

ন্যাটো মহাসচিব মার্ক রুটে সোমবার ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোলস লুন্ড পুলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার ও যৌথ ন্যাটো মিশন নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, “আর্কটিক অঞ্চল সমষ্টিগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা মিত্র হিসেবে একসঙ্গে কাজ করে যাব।”

ডেনমার্ক সতর্ক করেছে, শক্তি প্রয়োগ করে দ্বীপ দখলের চেষ্টা ন্যাটোর অস্তিত্বকেও ঝুঁকিতে ফেলতে পারে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনও গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্ব “নিঃশর্তভাবে সম্মান” করার গুরুত্ব তুলে ধরেছেন।

স্থানীয় জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ বাসিন্দা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হতে চায় না। সামরিক মোতায়েন এবং কূটনৈতিক উত্তেজনার মধ্যে, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ট্রাম্পের পদক্ষেপ ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সবচেয়ে চাপের মুখে ফেলেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক

সর্বশেষ আপডেট ০৫:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬