ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ছবি দিয়ে বিশেষ পাসপোর্ট যুক্তরাষ্ট্রে

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 134

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি সামনে রেখে এক অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গ্রীষ্মকাল থেকেই বাজারে আসছে সীমিত সংস্করণের বিশেষ পাসপোর্ট, যার ভেতরের প্রচ্ছদে বড় আকারে রাখা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। বিষয়টি ঘোষণার পর থেকেই দেশজুড়ে আলোচনা, কোথাও কোথাও স্পষ্ট অস্বস্তিও।

বিবিসির তথ্য অনুযায়ী, নতুন এই নকশার পাসপোর্ট যে কোনো মার্কিন নাগরিকই আবেদন করে পেতে পারবেন, তবে আপাতত তা পাওয়া যাবে কেবল ওয়াশিংটন পাসপোর্ট এজেন্সিতে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, এতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ‘কাস্টম আর্টওয়ার্ক’ ও উন্নত ইমেজিং প্রযুক্তি—যা নথিটিকে আলাদা করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

পাসপোর্টের ভেতরের কভারে থাকবে ট্রাম্পের বড় প্রতিকৃতি। চারপাশে যুক্ত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের অংশবিশেষ, জাতীয় পতাকার নকশা, এমনকি সোনালি রঙে প্রেসিডেন্টের স্বাক্ষরও। সব মিলিয়ে এটি কেবল একটি ভ্রমণ নথি নয়—বরং রাজনৈতিক প্রতীকের দিকেও ঝুঁকে যাচ্ছে কি না, সে প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই।

এই উদ্যোগটি ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা২৫০’ কর্মসূচির অংশ। একই কর্মসূচির আওতায় ন্যাশনাল মলে ‘গ্র্যান্ড প্রিক্স’ রেস কিংবা হোয়াইট হাউস প্রাঙ্গণে ‘ইউএফসি’ আয়োজনের মতো পরিকল্পনাও রয়েছে—যা উদযাপনকে বেশ প্রদর্শনমূলক করে তুলছে।

সমালোচকেরা বলছেন, রাষ্ট্রীয় নথিতে একজন নেতার এমন দৃশ্যমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের প্রচলিত ধারা থেকে সরে আসার ইঙ্গিত দেয়। তাদের মতে, এটি হয়তো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতিকে আরও দৃশ্যমান করে তুলতে পারে। এর আগেও বিভিন্ন সরকারি ভবনে ট্রাম্পের বড় ছবি টানানো, এমনকি জাতীয় পার্ক পাস বা মুদ্রার নকশায় তার ছবি যুক্ত করার প্রস্তাব—এসব পদক্ষেপ একই প্রবণতার অংশ বলেই মনে করছেন অনেকে।

এদিকে, ওয়াশিংটনে ২৫০ ফুট উচ্চতার একটি স্বর্ণালী বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনাও নতুন করে আলোচনায় এসেছে। ‘আর্ক দ্য ট্রাম্প’ নামে পরিচিত এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তা ইউএস ক্যাপিটল বা লিংকন মেমোরিয়ালের চেয়েও উঁচু হবে। জনমতের ভেতরে দ্বিধা থাকা সত্ত্বেও প্রশাসনঘনিষ্ঠ একটি প্যানেল এর পক্ষে মত দিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের ছবি দিয়ে বিশেষ পাসপোর্ট যুক্তরাষ্ট্রে

সর্বশেষ আপডেট ০৩:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬