ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, ফের বিমান হামলার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 121

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না হওয়ায় ইরানে বিরুদ্ধে অত্যন্ত কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট আবারও বিমান হামলা শুরুর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যুদ্ধের স্থায়ী সমাধান না হওয়ায় এই চিন্তা সামনে এসেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ট্রাম্প সম্ভাব্য হামলার পাশাপাশি আরও কিছু পদক্ষেপও বিবেচনায় রেখেছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী অবরোধ, যার ঘোষণা তিনি রোববারই দেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস জানায়, সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যা ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করবে। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে সব ধরনের অতিরিক্ত বিকল্প খোলা রেখেছেন।

তিনি আরও বলেন, কে কী বলছে বা ওয়াল স্ট্রিট জার্নালকে কে কী তথ্য দিচ্ছে, এগুলো কেবল অনুমান। প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তীতে কী করবেন, তা কেউ নিশ্চিতভাবে জানে না। খবর-বিবিসি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, ফের বিমান হামলার শঙ্কা

সর্বশেষ আপডেট ১১:০০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬