‘টেলিটক বিক্রি নয়, আধুনিকায়ন করবে সরকার’

- সর্বশেষ আপডেট ০৪:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 209
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো প্রশ্নই আসে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
আরও পড়তে পারেন
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, সরকার টেলিটক বিক্রি নয়, বরং আধুনিকায়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম করতে চায়। এ বিষয়ে শিগগিরই বেসরকারি মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হবে।
গ্রাহকদের মোবাইল ব্যালেন্স থেকে অজান্তে টাকা কেটে নেওয়া, প্যাকেজের অব্যবহৃত সুবিধা বাতিল এবং গ্রাহকসেবার বিভিন্ন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, এসব নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কাজ করছে এবং জমা হওয়া অভিযোগগুলো পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না হওয়া ইন্টারনেট বা কল প্যাকেজের সুবিধা বাতিলের বিষয়টি মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা করা হবে। ব্যবসায়িক নীতির পাশাপাশি গ্রাহকের স্বার্থও সরকার গুরুত্ব দিচ্ছে।
এ ছাড়া বৈঠকে নগদ, টেলিযোগাযোগ খাত, চলমান প্রকল্প, আন্তর্জাতিক সহযোগিতা, পেপাল, আইসিটি অবকাঠামো, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিয়েও কথা বলেন মন্ত্রী।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965

































