ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিউলিপকে আদালতে হাজির হওয়ার গেজেট প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 177

ঢাকার গুলশান-২ এলাকায় অবৈধ ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হওয়ার গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদনের জন্য ২৯ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার পটভূমিতে জানা যায়, গত বছরের ১৫ এপ্রিল টিউলিপসহ কয়েকজনের বিরুদ্ধে দুদক অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, তারা ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করে গুলশান-২-এর একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন। পরবর্তীতে হাইকোর্টে দায়ের করা রিটের কারণে এক আসামির তদন্ত তিন মাসের জন্য স্থগিত হয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে ২৬ ফেব্রুয়ারি টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুমতি চেয়ে দুদক আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।

দুদক ১১ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করে, যার মধ্যে রয়েছে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারার অভিযোগ। উল্লেখ্য, প্লট বরাদ্দে জালিয়াতির আলাদা তিন মামলায় ইতিমধ্যেই দুই বছর থেকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

টিউলিপকে আদালতে হাজির হওয়ার গেজেট প্রকাশের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৪:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬