ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের বিজয় নিশ্চিত হয়েছে।
আরও পড়তে পারেন
মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ১১৭টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা সম্পন্ন হয়। প্রাপ্ত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
বেসরকারি ফলাফলে দেখা গেছে, আসাদুজ্জামান ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।



































