ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটে বন্ধের মুখে পোশাক কারখানা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 137

কারখানা বন্ধ

গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে দেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক কারখানা আংশিক বা পুরোপুরি উৎপাদন বন্ধের ঝুঁকিতে পড়েছে। উদ্যোক্তারা সতর্ক করে বলেছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বহু কারখানা বন্ধ হয়ে যেতে পারে, কর্মহীন হতে পারেন হাজারো শ্রমিক এবং এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে।

তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, প্রয়োজনীয় গ্যাসচাপ না থাকায় শিল্পকারখানাগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। যেখানে অন্তত ৮ পিএসআই গ্যাসচাপ প্রয়োজন, সেখানে অনেক এলাকায় মিলছে মাত্র ২ পিএসআই। ফলে উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

গ্যাস ও বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় অনেক কারখানাকে ডিজেল কিংবা এলপিজিচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেলেও আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত দামের কারণে সেই অতিরিক্ত ব্যয় সমন্বয় করা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে উচ্চ সুদের ব্যাংকঋণের চাপও উদ্যোক্তাদের সংকট আরও বাড়িয়ে তুলছে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যাওয়ায় অধিকাংশ সময় ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতে হচ্ছে। এতে প্রতিদিন বিপুল পরিমাণ ডিজেল ব্যয় হচ্ছে, যা উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।

মাহমুদ হাসান খান বলেন, গ্যাস সংকটের কারণে পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পগুলো বর্তমানে ৩০ থেকে ৪০ শতাংশ সক্ষমতায় পরিচালিত হচ্ছে। তিনি জানান, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) রক্ষণাবেক্ষণ, দুর্ঘটনা বা প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে গেলে গ্যাস সরবরাহ আরও ব্যাহত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় এলএনজি গ্রহণ ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থনীতিবিদরা বলছেন, শুধু তাৎক্ষণিক সংকট মোকাবিলা নয়, দীর্ঘমেয়াদে জ্বালানি অবকাঠামোর উন্নয়ন এবং বিকল্প জ্বালানির ব্যবহারে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিল্পকারখানার জন্য প্রণোদনা ও সহজ শর্তে ঋণ সহায়তা নিশ্চিত করারও পরামর্শ দিয়েছেন তারা।

অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, শিল্প খাতের জন্য ঘোষিত প্রণোদনা তহবিল দ্রুত বিতরণ করা প্রয়োজন। এতে সংকটে থাকা কারখানাগুলো টিকে থাকতে পারবে এবং বন্ধ হওয়ার ঝুঁকি কমবে।

বিশেষজ্ঞদের মতে, গ্যাস ও বিদ্যুৎ সংকট দীর্ঘায়িত হলে দেশের প্রধান রপ্তানিমুখী শিল্প খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। এর ফলে কর্মসংস্থান, রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জ্বালানি সংকটে বন্ধের মুখে পোশাক কারখানা

সর্বশেষ আপডেট ১২:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬