ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জেন্ডার ভিত্তিক অর্থনীতির লক্ষ্যে সমন্বিত নেটওয়ার্ক চালু

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 189

নারীর অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার সংবেদনশীল অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করবে নেটওয়ার্ক ও প্লাটফর্ম। যা বাংলাদেশের বিদ্যমান নীতি, আইন ও কাঠামোর ভিত্তিতে জেন্ডার লেন্সের মূল্যায়নে চারটি জেলায় নারীদের অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে। ঢাকা, গাজীপুর, সাতক্ষীরা ও খুলনায় বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে সিডও বাস্তবায়নে ভূমিকা রাখবে।

সোমবার (২০ এপ্রিল) সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস), কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) এবং পূর্ণিমার যৌথ আয়োজনে সমন্বিত নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

ফেম উইনডো -৩ এর আর্থিক সহযোগিতায় রাজধানীর সিরডাপের সম্মেলন কক্ষে বাংলাদেশে সমন্বিত প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাজ ফারহানা। প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের বিচারক আইভি আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ চাইল্ড হেল্পলাইনের ম্যানেজার চৌধুরী মো. মোহাইমেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। সম্মানিত অতিথি ছিলেন এজেন্সি ফ্রঁসেজ দ্য ডেভেলপমেন্ট (এএফডি) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা।

স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ইশরাত শামীম। ‘পরিবর্তনের পক্ষে সচেতনতা – সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের (সিডব্লিউএফডি) উপ নির্বাহী পরিচালক রোকেয়া সুলতানা এবং পূর্ণিমার নির্বাহী পরিচালক নাসরিন রাজ্জাক।

মুক্ত আলোচনায় অংশ নেন প্রাজ্ঞ এর নির্বাহী পরিচালক ফৌজিয়া খন্দকার ইভা, নারীপক্ষের সদস্য রওশন আরা, চ্যানেল একাত্তরের বিশেষ সংবাদদাতা শাহনাজ শারমিন প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিডব্লিউসিএসের প্রোগাম কোঅর্ডিনেটর সার্জিন জাহান।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ইশরাত শামীম বলেন, বিভিন্ন বেসরকারি সংস্থা নারীদের অর্থনৈতিক উন্নয়নে মাইক্রো ক্রেডিটের মাধ্যমে ঋণ দেয়। কিন্তু ঋণের টাকা তার স্বামী খরচ করে স্ত্রীর কাঁধে বোঝা দিয়ে দেয়। এক্ষেত্রে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দরকার সচেতনতা ও পরিবর্তন। জেন্ডার লেন্সের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন করতে হবে। প্রাতিষ্ঠানিক আর্থসামাজিক শিক্ষা প্রদানের মাধ্যমে সামাজিক কুসংস্কার থেকে তাদের বের করে আনতে হবে।

রোকেয়া সুলতানা তার প্রবন্ধে বলেন, নারীর চোখে বিশ^ দেখা আর, পুরুতান্ত্রিকতার চোখে বিশ^ দেখা এক কথা নয়। এজন্য আমরা উদ্যোগ নিয়েছি নারী, হিজড়া, ট্রান্স জেন্ডার প্রমুখের জেন্ডার সমতা কিভাবে পাওয়া সম্ভব হবে। এজন্য তাদের মধ্যে সচেতনতা তৈরিতে জেন্ডার ভায়োলেন্স, জেন্ডার সমতা সম্পর্কে ধারণা দেওয়া। যাতে তারা সমাজ, পরিবার থেকে ন্যায় বিচার পায়।

নাজ ফারহানা বলেন, এই উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মপরিবেশ শক্তিশালী করতে এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের জন্য স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সমন্বিত নেটওয়ার্ক ও প্ল্যাটফর্ম তৈরি করা হবে। বাজারে নারী উদ্যোক্তাদের সম্মুখীন হওয়ার বাধা ও প্রতিবন্ধকতা চিহ্নিত করা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করার ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে। নারীদের উন্নয়নে নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে।

সিনথিয়া মেলা নারীবাদী কূটনীতিতে ফ্রান্সের অঙ্গীকার তুলে ধরেন । তিনি বলেন, টেকসই শান্তি ও অগ্রগতির জন্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রয়োজন যেখানে নারীরা পিছিয়ে থাকবে না। নারীদেরকে তাদের নিজেদের সম্ভাবনায় বিশ্বাস, মর্যাদা সমুন্নত এবং জেন্ডার সমতার অগ্রগতি অব্যাহত রাখতে উৎসাহিত করেন তিনি। একই সাথে তিনি পুরুষদেরকেও এই যাত্রায় সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান। নারী সংগঠনগুলো নিয়েই নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

আসিফ আইয়ুব বলেন, দেশে ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্ববী করার উদ্যোগ নিয়েছে তার সংগঠনটি। এই প্রশিক্ষণে অধিকাংশই দেশে ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকরা রয়েছেন।

চৌধুরী মো. মোহাইমেন জানান, শিশুর সহায়তা ফোন ১০৯৮ এর মাধ্যমে আমরা ২৪ ঘন্টা সেবা দিচ্ছি। শুধু শিশুকেই নয়, এই নাম্বারের মাধ্যমে তার পরিবারকেও সচেতনতা তৈরিতে সেবা দেওয়া হচ্ছে । এই সেবা প্রদানের মাধ্যমে তিনি পরিবারভুক্ত সমাজ দেখার প্রত্যাশা করেন।

শাহনাজ শারমিনের মতে, কৃষিতে ৬২ শতাংশ শ্রম দেয় নারী। কিন্তু ফসলটা বিক্রি করতে নিয়ে যায় পুরুষ। পরিশ্রমের অর্থ নারী পান না। অন্যদিকে একজন গার্মেন্ট কর্মী গার্মেন্টে চাকরি করে তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে। সেই ছেলেটি পরবর্তীতে তাকে বলে, মেয়েরা বাইরে কাজ করবে না। তাহলে নারীর অর্থনৈতিক উন্নয়ন কিভাবে হবে!

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জেন্ডার ভিত্তিক অর্থনীতির লক্ষ্যে সমন্বিত নেটওয়ার্ক চালু

সর্বশেষ আপডেট ০৫:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬