ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০৫:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 127

গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেটি জনগণ বুঝেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২ নভেম্বর) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, সেটি জনগণ বুঝেছে।

বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে।

তিনি বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।

গয়েশ্বর আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্ক তৈরি করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে

সর্বশেষ আপডেট ০৫:১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫