ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, জুলাই শহিদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের বিষয়েও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় যেসব বিএনপি-সমর্থক তালিকাভুক্ত হতে পারেননি, তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বৈষম্য না রাখারও নির্দেশনা দিয়েছেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই যোদ্ধাদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৩:৪২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬