ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনের স্বীকৃতি বাজেটে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 11

জুলাই আন্দোলন

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার কর্মসূচিও তুলে ধরা হয়েছে।

বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট বক্তৃতার শুরুতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময়ের স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের সংগ্রামে বিএনপি নেতৃত্ব দিয়েছে। ভিশন ২০৩০, রাষ্ট্র মেরামতের ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করে।

বাজেট বক্তৃতায় জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের জন্য আর্থিক সহায়তার পরিকল্পনা তুলে ধরা হয়। বাজেটের বিভিন্ন অংশে ছাত্র-জনতার আন্দোলনের অবদানও উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জুলাই আন্দোলনের স্বীকৃতি বাজেটে

সর্বশেষ আপডেট ০৪:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬