জুলাইয়ে শুরু হচ্ছে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ

- সর্বশেষ আপডেট ১০:৩৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 204
আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার একাধিক কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে।
আরও পড়তে পারেন
রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান। অনুষ্ঠানে তিনি বলেন, শুধু পোশাক বিতরণ নয়, শিক্ষার সামগ্রিক পরিবেশ উন্নয়নের দিকেও সরকার নজর দিচ্ছে।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিমার্জিত ও সংশোধিত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি মিড-ডে মিল চালু এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া সুবিধা সম্প্রসারণের কাজও চলছে।
শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে, যা জিডিপির প্রায় ২ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তার মতে, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া দরকার, কারণ এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভারসাম্য আসে।
তিনি আরও জানান, সেশনজট কমাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পরীক্ষার ফল প্রকাশের পরপরই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে, যাতে শিক্ষাজীবনে দীর্ঘ বিরতি না থাকে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































