শিরোনাম
জুমার পর শিশুদের মাঝে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৯:২৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 158
রাজধানীতে জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আনুষ্ঠানিকতার বাইরে এ সংক্ষিপ্ত মুহূর্তে ছিল আন্তরিকতা আর সরল বিনিময়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ শেষে বাইরে অপেক্ষমাণ শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
নামাজ শেষে নিরাপত্তা বেষ্টনীর ভেতরেও কিছু সময় দাঁড়িয়ে শিশুদের সঙ্গে কথা বলেন, তাদের মাথায় হাত রেখে শুভেচ্ছা জানান। শিশুদের মুখে তখন স্পষ্ট উচ্ছ্বাস—প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ সহজে আসে না।
উপস্থিত অন্য মুসল্লিরাও এ সময় আনন্দ প্রকাশ করেন। কয়েকজন শিশু রোজা নিয়ে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী তাদের কথার উত্তর দেন এবং উৎসাহ দেন। সংক্ষিপ্ত এ সাক্ষাতে ছিল স্বতঃস্ফূর্ত পরিবেশ, যা উপস্থিত সবার নজর কাড়ে।

































