ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাল ভোট দেয়ায় যুবককে ২ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০২:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 229

কিশোরগঞ্জের হোসেনপুরে জাল ভোট দেয়ার অপরাধে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত যুবকের নাম ইমরান হোসাইন (২১)। তিনি পিপলাকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে। হোসেনপুর উপজেলায় দায়িত্বে থাকা যুগ্ম-জেলা ও দায়রা জজ কাউছার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পিপলাকান্দি হাইস্কুল কেন্দ্রে পছন্দের প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গেলে কেন্দ্রের লোকজন ইমরান হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেন।

পরে সাজা কার্যকরের জন্য তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জাল ভোট দেয়ায় যুবককে ২ বছরের জেল

সর্বশেষ আপডেট ০২:৫৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬