ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে ইতিহাস বদলে ফেলার চেষ্টা করবে: মিন্টু

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 162

আবদুল আউয়াল মিন্টু।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু সতর্ক করেছেন, দেশের ক্ষমতায় পৌঁছালে জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করবে।

বুধবার রাত ফেনীর দাগনভুঞার দুলামিঞা কটন মিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন মেজর জিয়াউর রহমানকে বাদ দিয়ে অন্য একজনকে মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে প্রচার করা হচ্ছে। ঢাকা-১৭ আসনের তাদের একজন প্রার্থী সেনাবাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছে—এই সবই প্রমাণ করে তারা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তানের মতো পরিস্থিতিতে ফেলে দেবে।”

বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি ছাড়া উত্তরণের আর কোনো সহজ পথ নেই। আমাদের সামনে দুটি রাস্তা—সংঘাতের পথ, নাকি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা। আমরা আফগানিস্তানের মতো পরিস্থিতি চাই না; আমরা চাই সমৃদ্ধি। দেশের উন্নয়ন সম্ভব নয় যদি সমাজের বড় অংশকে বাদ দেওয়া হয়। আগামী নির্বাচনই ঠিক করে দেবে দেশ কোন পথে যাবে—সমৃদ্ধির, নাকি হানাহানির।”

নিজের রাজনৈতিক দর্শনের ব্যাখ্যা দিয়ে মিন্টু বলেন, “আমরা পরিবার হিসেবে দীর্ঘদিন ধরে দাগনভুঞায় দলমত নির্বিশেষে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছি। উন্নয়নের ক্ষেত্রে অতীতের ঘাটাঘাটি করে ভবিষ্যৎকে ভুলে যাওয়া যায় না। অতীত ভুলে আমরা একতাবদ্ধ হয়ে সমৃদ্ধির দিকে এগোতে চাই।”

ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাকে যোগ্য মনে করে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিলে, আমি আমার বাকি জীবন আপনাদের সেবায় কাটাব। আমাদের দেশকে একসাথে উন্নয়ন করতে হবে; অন্যথায় তা হবে বড় ব্যর্থতা।”

মতবিনিময় সভায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। একই দিন আবদুল আউয়াল মিন্টু দাগনভুঞার বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে বৈঠক করেন এবং উপজেলা বিএনপির সভায় অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত ক্ষমতায় এলে ইতিহাস বদলে ফেলার চেষ্টা করবে: মিন্টু

সর্বশেষ আপডেট ১০:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬