ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  • সর্বশেষ আপডেট ১২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 97

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তার নাম আসাদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় পাওয়ার ট্রিলার ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিলে অংশ নেন আসাদসহ আরও কয়েকজন। কর্মসূচি শেষে তারা একটি পাওয়ার ট্রিলারে করে নিজ গ্রাম কুল্লাহতে ফিরছিলেন। পথে ভৈরবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আসাদসহ ৫ জন গুরুতর আহত হন। পরে গুরুত্বর অবস্থায় আসাদকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াত কর্মী নিহত

সর্বশেষ আপডেট ১২:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬