ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের রাজ্জাকের প্রস্তাব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 69

জামায়াতের রাজ্জাকের প্রস্তাব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দেওয়া প্রস্তাব দলটি গ্রহণ করলে অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী ছাড়াও রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকেরা বক্তব্য দেন।

আইনমন্ত্রী বলেন, ২০১৬ সালে একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একটি খসড়া প্রস্তাব করেছিলেন। জামায়াতে ইসলামী ওই প্রস্তাবে সই করলে দলটির সঙ্গে সংশ্লিষ্ট অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত।

তিনি বলেন, একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক। দলটি সেটি মেনে নিলে অনেক প্রশ্নেরই নিষ্পত্তি হতো। সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না; এমন অবস্থানও জামায়াত মেনে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, আইন অঙ্গনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এখনো প্রাসঙ্গিক। তাঁর বইটি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী সময়ের নানা পরিস্থিতিতে রাজ্জাকের দিকনির্দেশনা পথ দেখানোর মতো ছিল। তাঁর মতে, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক পরিসর থেকে বের হয়ে ইসলামী প্রগতিশীল রাজনীতির দিকে যাওয়ার ক্ষেত্রে বইটি গুরুত্বপূর্ণ।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়টিও সমালোচনা করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর ভেতরে বিভিন্ন ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে। বড় রাজনৈতিক দলগুলোর প্রতি হতাশার কারণেই জামায়াত নির্বাচনে প্রায় ৩২ শতাংশ ভোট পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যতে জামায়াতের রাজনীতি নিয়ে আলোচনার ক্ষেত্রে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইটি গুরুত্বপূর্ণ হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতের রাজ্জাকের প্রস্তাব নিয়ে যা বললেন আইনমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৩:০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬