ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের নেতৃত্বে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 171

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারাদেশে সহিংসতা, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া জানাতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যবদ্ধ দলসমূহ বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহ-প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন জানান, সমাবেশের মাধ্যমে নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদ জানানো হচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত যাবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতারা। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল, দক্ষিণের সাধারণ সম্পাদক পটুয়াখালী-৩ আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের আমির সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, মেজর (অব.) আক্তারুজ্জামান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়, ফলাফল প্রকাশিত হয়েছে ২৯৭ আসনের। এই নির্বাচনে জামায়াত-নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামায়াতের নেতৃত্বে ১১ দলের বিক্ষোভ সমাবেশ

সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬