ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় জামাতা মিজানুর রহমান গ্রেপ্তারের ঘটনায় বিবৃতি দিয়েছেন কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুর। এতে মিজানুরের সঙ্গে তার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন এমপি আব্দুল গফুর।

বিবৃতিতে তিনি দাবি করেন, মিজানুর রহমানকে তার ব্যক্তিগত বাসা থেকে গ্রেপ্তারের যে তথ্য প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। ঢাকার মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই জানিয়ে তিনি বলেন, তিনি সরকারিভাবে বরাদ্দ করা ‘ন্যাম ভবনে’ থাকেন।

মিজানুরের গ্রেপ্তারকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জামায়াতে ইসলামী এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন আব্দুল গফুর। তার দাবি, মিজানুরের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক এবং এর সঙ্গে তার কিংবা জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।

বিবৃতিতে তিনি আরও দাবি করেন, নিউগিনি প্রপার্টিজের সঙ্গে মিজানুরের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটির কাছে মিজানুরের পাওনা টাকা বকেয়া ছিল এবং তা আদায়ে তিনি আইনগত ব্যবস্থা নিয়ে থানায় মামলা করেছিলেন। পরে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম পাওনা টাকার একটি অংশ পরিশোধ করলেও অবশিষ্ট টাকা না দেওয়ার উদ্দেশ্যে পাল্টা মামলা করেন বলে দাবি করা হয়। ওই মামলাটি পরে খারিজ হয়ে যায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

নিউগিনি প্রপার্টিজে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিজানুরের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেছেন আব্দুল গফুর। তার অভিযোগ, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন।

আব্দুল গফুর আরও দাবি করেন, একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জড়ানো এবং তাকে ঘটনায় সম্পৃক্ত করার চেষ্টা রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে।

তিনি গণমাধ্যমকে একতরফা বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাইয়ের আহ্বান জানান। পাশাপাশি এ ঘটনায় প্রকাশিত বিভ্রান্তিকর বা অসত্য সংবাদ সংশোধন করে প্রকৃত তথ্য তুলে ধরারও দাবি করেন তিনি।

উল্লেখ্য, নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মিজানুর রহমানকে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করেছে ডিবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামাতার গ্রেপ্তার নিয়ে যা বললেন জামায়াত এমপি

সর্বশেষ আপডেট ০১:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬