ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দাবি জামায়াত মিডিয়া উইংয়ের

জামায়াত এমপির মেয়ে মানসিক রোগী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 52

জামায়াত এমপির মেয়ে মানসিক রোগী

যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়া নামক মানসিক রোগে আক্রান্ত। তিনি ভারতের হায়দরাবাদসহ বাংলাদেশে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞের কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামায়াত মিডিয়া উইংয়ে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে মব উসকে দেওয়া হচ্ছে এবং তার বাসায় হামলা চালানো হচ্ছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াজুড়ে চলছে টার্গেটেড অপপ্রচার।

মেহজাবিন জান্নাত অনন্যার চিকিৎসা সংক্রান্ত কিছু নথি ওই পোস্টের সঙ্গে সংযুক্ত করা হয়।

এদিকে নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় এমপি গোলাম রছুল বলেন, মাদ্রাসায় যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আছে। রাস্তাটি তাঁদের টাকা দিয়ে কেনা। সেটি সব সময় সচল রাখতে হবে। এটা নিয়ে তাঁর মেয়ের সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থী ও হুজুরদের কথা–কাটাকাটি হয়।

এমপি গোলাম রসুল তাঁর মেয়েকে মানসিক রোগী দাবি করে বলেন, ভারতের হায়দরাবাদ ও দেশের বিভিন্ন হাসপাতালে নিয়ে তাঁর চিকিৎসা করানো হয়েছে। নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ভীত, সন্ত্রস্ত। নিরাপত্তাহীনতায় ভুগছি। গানপাউডার এনে রেখেছে। যেকোনো সময় আমার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।’

এরআগে সকাল ১০টার দিকে অনন্যার বেপরোয়া আচরণ ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মারপিটের অভিযোগে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর করে বিক্ষুদ্ধকারীরা।

এ সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়। বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দাবি জামায়াত মিডিয়া উইংয়ের

জামায়াত এমপির মেয়ে মানসিক রোগী

সর্বশেষ আপডেট ০৫:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬