জাতীয় স্বার্থই কি হবে বন্দরের চুক্তির চূড়ান্ত শর্ত?

- সর্বশেষ আপডেট ০৫:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 108
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা চুক্তি নিয়ে সরকার কি নতুন অবস্থান নিতে যাচ্ছে—নাকি আগের অবস্থানই বহাল থাকবে? জাতীয় স্বার্থ সুরক্ষিত হলেই কেবল চুক্তি করা হবে বলে জানিয়েছেন আশিক চৌধুরী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইস্যুতে এক প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেন, জাতীয় স্বার্থের পক্ষে যে সিদ্ধান্ত প্রয়োজন, সেটিই নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে ছিল—বর্তমান সরকারের অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি পক্ষে বা বিপক্ষের নয়। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে চুক্তি করা সম্ভব হলে তবেই তা করা হবে—এমন অবস্থান আগেও ছিল। বর্তমান সরকারও একই নীতিগত অবস্থান নেবে বলে তার ধারণা।
তিনি আরও বলেন, এটি প্রথম দিনের বৈঠক, তাই দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেছেন, তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।































