ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 95

সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। তাদের নাম ঘোষণায় আজ রবিবার (২৯ মার্চ) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করা হবে আজ। এ জন্য দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপির

সর্বশেষ আপডেট ১১:০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬