ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছায়া মন্ত্রিসভা কতটা কার্যকরী হবে বাংলাদেশে?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 64

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি প্রায় ২০ বছর পর সরকার গঠনের পথে এগোচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয় আগেই নিশ্চিত।

নতুন সরকারের গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি ছায়া মন্ত্রিসভা নিয়ে প্রতিশ্রুতিও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

জামায়াত নেতা ও সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী শিশির মনির এবং জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি সামাজিক মাধ্যমে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন।

তাদের মতে, এটি সরকারের কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে।

ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় ব্যবস্থার অংশ। এতে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের নীতি ও বাজেট বিশ্লেষণ করে, সমালোচনা জানায় এবং বিকল্প প্রস্তাব দেয়।

যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় এটি নিয়মিত ব্যবহৃত হয়। সেখানে ছায়া মন্ত্রিসভা সংসদে প্রশ্ন তোলা, সরকারের নীতি পর্যবেক্ষণ এবং বিরোধী দলের রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যম হিসেবেও কাজ করে।

বিশ্লেষকরা মনে করেন, ছায়া মন্ত্রিসভা নেতাকর্মীদের প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও বাজেট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক। পাশাপাশি এটি জনগণের কাছে বিরোধী দলকে কার্যকর ও প্রস্তুত দলের ইমেজ দেখানোর হাতিয়ার হতে পারে।

তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নতুন ধারণা। সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকা এবং শক্তিশালী সংসদীয় চর্চার অভাবের কারণে কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বৃটেনে এটি কাজ করে কারণ সেখানে নিয়মিত সংসদীয় লড়াই, প্রশ্নোত্তর ও রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। যদি বাংলাদেশে প্রাথমিকভাবে বিকল্প নীতি বা বাজেট বিশ্লেষণ, ধারাবাহিক প্রশ্নোত্তর ও সংসদীয় তত্ত্বাবধান না থাকে, তাহলে ছায়া মন্ত্রিসভা কেবল নামের জন্যই থাকতে পারে।

বাংলাদেশে কার্যকর হলে এটি সরকারের জবাবদিহি ও বিরোধী দলের প্রস্তুতিপূর্ণ ইমেজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তার জন্য শুধু ঘোষণা নয়, কাঠামোগত প্রস্তুতি এবং ধারাবাহিক রাজনৈতিক চর্চা প্রয়োজন।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছায়া মন্ত্রিসভা কতটা কার্যকরী হবে বাংলাদেশে?

সর্বশেষ আপডেট ০৭:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬