ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলে পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যা

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 142

সাভারে ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার একদিনের মধ্যেই রনি ইসলাম নামে এক নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। পরে তিনি নিজেই পরিবারের মাধ্যমে পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করেন বলে জানা গেছে।

সাভারের ছায়াবিথী এলাকায় গৃহবধূ রিয়া মনি (২১)-এর মরদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার (৮ জুন) সকালে একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে ওই ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন রনি ইসলাম ও তার স্ত্রী রিয়া মনি। পেশায় টাইলস কন্ট্রাক্টর রনি ইসলাম সম্প্রতি সাভার পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পান।

অভিযোগ অনুযায়ী, পদ পাওয়ার পরদিন সকালে তিনি স্ত্রীকে হত্যা করেন এবং মরদেহ ঘরের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান। এরপর তিনি নিজেই পরিবারের সদস্যদের ফোন করে পুলিশকে জানাতে বলেন।

পরে পরিবারের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি ইসলাম পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছাত্রদলে পদ পাওয়ার পরদিন স্ত্রীকে হত্যা

সর্বশেষ আপডেট ০৯:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬