ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছক্কার ঝড়ে অভিষেকের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

ছক্কার ঝড়ে অভিষেকের বিশ্বরেকর্ড

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানকে ১২৭ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। এই জয়ে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অভিষেক শর্মা। মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে গড়েছেন বিশ্বরেকর্ড

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক। ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের আভাস দেন বাঁহাতি এই ওপেনার। এরপর চার-ছক্কার ঝড়ে আফগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন তিনি।

মাত্র ৩০ বলেই ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এর মধ্য দিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের দখলে। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একইসংখ্যক বলে শতক রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজারও। তবে গাম্বিয়ার বিপক্ষে করা সেই ইনিংসটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ছিল না।

অ্যাসোসিয়েট দেশগুলোকেও হিসাবের মধ্যে ধরলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় দ্রুততম। এ তালিকায় শীর্ষে এস্তোনিয়ার সাহিল চৌহান, সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন তুরস্কের মুহাম্মদ ফাহাদ, যিনি বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে শতক করেন।

তবে সেঞ্চুরি পূর্ণ করার পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি অভিষেক। মাত্র চার বল পরই আউট হন তিনি। ৩৪ বলে ১০৮ রানের ইনিংসে ৯টি চার ও ১১টি ছক্কা মারেন এই ওপেনার।

অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ভারত। জবাবে ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগান ব্যাটাররা ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি। ১৪.১ ওভারে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ১২৭ রানের জয় নিয়ে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারত।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ছক্কার ঝড়ে অভিষেকের বিশ্বরেকর্ড

সর্বশেষ আপডেট ১২:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬