ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে ছিলেন না শি জিনপিং

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 34

উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে বেইজিংয়ে অবতরণ করেন তিনি।

চীনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক ও জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হলেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন না দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

চীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে ট্রাম্পকে স্বাগত জানান। তিনি চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ের সাবেক সদস্য। এর আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি।

অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ভাইস মিনিস্টার মা ঝাওশু।

বিমানবন্দরে ট্রাম্পকে বরণ করতে সামরিক গার্ড অব অনার, সামরিক ব্যান্ড দল এবং পতাকা হাতে শত শত চীনা তরুণ অংশ নেন। পুরো আয়োজন ছিল অত্যন্ত আনুষ্ঠানিক ও রাজকীয় আবহের।

তবে শি জিনপিংয়ের অনুপস্থিতিকে অনেকেই কূটনৈতিক বার্তা হিসেবেও দেখছেন, যদিও এ বিষয়ে বেইজিং আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চীনে পৌঁছালেন ট্রাম্প, বিমানবন্দরে ছিলেন না শি জিনপিং

সর্বশেষ আপডেট ০৯:২১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬