ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 47

চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাহিদ সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা। তিনি ওই ট্রাকের চালক মিস্টারের ভাতিজা ছিলেন এবং চাচার সঙ্গে একই ট্রাকে হেলপার হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকা দিয়ে যাচ্ছিল। পথে হঠাৎ ট্রাকটির সামনের একটি চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের পানিতে উল্টে যায়।

দুর্ঘটনার সময় ট্রাকে বিপুল পরিমাণ চাল ছিল। ট্রাকটি পানিতে পড়ে যাওয়ার পর চালক মিস্টার ও হেলপার মোজাহিদ ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার শব্দ ও তাদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারে এগিয়ে আসেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় মোজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ট্রাকচালক মিস্টারের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসরাকুল ইসলাম জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬