ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 110

প্রতিকী

বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস শুক্রবার ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং একই দিনে উদযাপিত হবে ঈদুল ফিতর।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

সর্বশেষ আপডেট ০৮:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬