ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে গুলি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৮:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 262

মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি, বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলার আগে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না পেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ও তার অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

মুজিবুর রহমান বলেন, আগের হামলার পর থেকেই পরিবার নিয়ে আতঙ্কে আছেন। ব্যবসা গুটিয়ে ঋণ পরিশোধ করে দেশ ছাড়ার কথাও ভাবছেন তিনি। তার ভাষ্য, ক্রমাগত হুমকি ও হামলার কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে এবং পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত।

চট্টগ্রাম-এর চকবাজার থানার পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বাড়ির পেছন দিক থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি একই বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। তখন মাইক্রোবাসে আসা ৭-৮ জন মুখোশধারী গেট ও বাড়ির পেছনের অংশ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ ছিল। সেই ঘটনারও এখনো কোনো সমাধান হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদা না পেয়ে চট্টগ্রামে সাবেক এমপির বাড়িতে গুলি

সর্বশেষ আপডেট ০৮:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬