ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি-দখলবাজির তথ্য ওয়েবসাইটে চাইলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 219

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামগীর নাগরিকদের নিজ নিজ এলাকায় চাঁদাবাজি, দখলদারি কিংবা অন্যায়-অপরাধের তথ্য সরাসরি তাঁর কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঠাকুরগাঁও-১ আসনের যেকোনো এলাকায় চাঁদাবাজি, দখলবাজি বা অন্যান্য সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটের মাধ্যমে পাঠানো যাবে।

এ জন্য তিনি https://www.alamgirfortomorrow.com/ লিংকটি ব্যবহার করার অনুরোধ জানান।

মন্ত্রী আরও বলেন, গত ৭ জানুয়ারি ওয়েবসাইটটি চালুর পর থেকে ইতোমধ্যে বহু বার্তা এসেছে। তাঁর টিম প্রাপ্ত অভিযোগগুলো সংগ্রহ ও যাচাই-বাছাই করছে এবং শিগগিরই সেগুলোর জবাব দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চাঁদাবাজি-দখলবাজির তথ্য ওয়েবসাইটে চাইলেন মির্জা ফখরুল

সর্বশেষ আপডেট ০৩:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬