ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 219

আসন্ন হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমানের টিকিটে বড় ধরনের স্বস্তি এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এবার প্রতিটি টিকিটে ১২ হাজার টাকা কমানো হয়েছে।

রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে সামগ্রিক খরচ কমানো সম্ভব হয়েছে।

ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল রাতে শুরু হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শিগগিরই হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। চলমান মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইট পরিচালনায় বড় কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল

সর্বশেষ আপডেট ১০:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬