ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 145

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষের তীব্র আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দিতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করেছে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইসা কাজিম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেশী ও আশপাশের দেশগুলোর তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানিতে তুলনামূলক বেশি সময় লাগে। এতে দেশের বাণিজ্য কার্যক্রমের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এই পরিস্থিতিতে বন্দরের কার্যক্রমে গতি আনতে অন্তর্বর্তী সরকারের সময়ে এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে শ্রমিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল।

চট্টগ্রাম বন্দরের কনটেইনার ব্যবস্থাপনায় এনসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ এই টার্মিনালের মাধ্যমে হয়ে থাকে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

সর্বশেষ আপডেট ০৩:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬