ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 146

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ মোট আটজন নিহত হয়েছেন।

বুধবার দেশটির সেন্ট্রাল আশান্তি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অব স্টাফ জুলিয়াস ডেব্রার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ঘানার সশস্ত্র বাহিনী জানায়, তিনজন ক্রু এবং পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়নকারী হেলিকপ্টারটি রাডার থেকে হঠাৎ ‘উধাও’ হয়ে যায়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। তবে বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি কর্তৃপক্ষ।

হেলিকপ্টারটি বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১২ মিনিটে অবৈধ খননকাজ বন্ধে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিতে ওবুয়াইসি শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

নিহতদের মধ্যে আরও উল্লেখযোগ্য কয়েকজন হলেন; দেশটির সহকারী জাতীয় নিরাপত্তা সমন্বয়ক ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মোহাম্মেদ এবং ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেস পার্টির ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

দুর্ঘটনার পর দেশটির ডিফেন্স চিফ অব স্টাফ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি জন ড্রামানি মাহামা ও সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ নিহত ৮

সর্বশেষ আপডেট ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫