ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 169

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতা আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে এক স্কুলছাত্রী ও এক তরুণকে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্থানীয় বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (২ আগস্ট) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকা থেকে নয়ন গোলদার (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের বাসিন্দা এবং হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী (১৩) ও এক তরুণকে একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই শিক্ষার্থী। পরে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তাকে প্রথমে রাহুথড় উপস্বাস্থ্য কেন্দ্রে এবং পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।

ওসি মাহফুজুর রহমান জানান, আটক নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভাইরাল ভিডিও ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন কয়েকজন ব্যক্তি ওই কিশোরী ও তরুণকে বিদ্যালয়ে নিয়ে এসে একটি দেবদারু গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে রাখেন। পরে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তাদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। উপস্থিত কয়েকজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ সরকার বলেন, ঘটনার দিন তিনি বিদ্যালয়ে ছিলেন না। পরে বিষয়টি জানতে পেরেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সময় ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা সিনিয়র সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষার্থী সেদিন বিদ্যালয়ে উপস্থিত ছিল না। পরে কয়েকজন তাকে ও এক তরুণকে বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে এসে গাছের সঙ্গে বেঁধে রাখেন। শিক্ষকরা তখন ক্লাসে ব্যস্ত থাকায় প্রথমে বিষয়টি জানতে পারেননি। পরে নয়ন গোলদার তাদের বিদ্যালয়ের অফিসে নিয়ে আসেন এবং অভিভাবকদের কাছে হস্তান্তর করেন। ঘটনার আগে কী হয়েছিল, সে বিষয়ে তিনি অবগত নন বলেও জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গাছে বেঁধে নির্যাতন, বিএনপি নেতা আটক

সর্বশেষ আপডেট ০৩:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬