ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ (ঢাকা)
  • সর্বশেষ আপডেট ১২:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 86

ঢাকার কেরানীগঞ্জে খোলা বাজারে বেশি দামে অকটেন বিক্রি ও অবৈধ সরবরাহের অভিযোগে এক ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতিতে অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার ও কদমতলী এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা দেয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, জ্বালানি তেলের বর্তমান সংকটকে কেন্দ্র করে অসাধু মহলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

খোলা বাজারে অকটেন বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

সর্বশেষ আপডেট ১২:৫৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬