ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বাড়ল ৬ লাখ নতুন ভোটার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 12

দেশে নতুন করে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানান।

তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে চলতি সময় পর্যন্ত এই নতুন ভোটার যুক্ত হয়েছেন। এর আগে দেশে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে বাড়ল ৬ লাখ নতুন ভোটার

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬