খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
- সর্বশেষ আপডেট ০৪:১৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 172
খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের নতুন ১৫ (পনের) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্ব সম্মতিক্রমে মেজর (অবঃ) এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রমকে চেয়ারম্যান এবং আলহাজ্ব মোঃ শাহজাহান কবির বীর প্রতীক কে মহাসচিব করা হয়েছে। সোমবার রাজধানীর মহাখালী ডিওএইচএস-এ সংগঠনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
কার্যানির্বাহী কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অবঃ) সাহাবউদ্দিন আহমেদ বীর উত্তম এর মৃত্যুজনিত কারনে নতুনভাবে কমিটি পুর্ণগঠণ করা হয়। কমিটির অনান্য সদস্যরা হলেন, ভাইস চেয়ারম্যান গোলাম আজাদ বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান বীর প্রতীক, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বীর প্রতীক, সাংগঠনিক সচিব মোঃ মহসীন আলী সরদার বীর প্রতীক, অর্থ সচিব আনোয়ার হোসেন বীর প্রতীক, দপ্তর সচিব নুর উদ্দিন আহমেদ বীর প্রতীক, সমাজকল্যাণ ও পূর্ণবাসন সচিব বজলুল মাহমুদ বীর প্রতীক, প্রচার ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সচিব মোজাম্মেল হক বীর প্রতীক। কার্যকরী সদস্য মোঃ মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, ডা. আব্দুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক, সৈয়দ রেজোয়ান আলী বীর প্রতীক।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন মেজর (অবঃ) এটিএম হাসিবদুল হোসেন বীর বিক্রম।



































